মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প

April 1, 2025

শিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দা, নওগাঁ

আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ক্লাব তারুণ্যের স্বপ্ন (#তাস) বৃহৎ পরিসরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে ইদ-উল-ফিতরের পরের দিন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি নিয়মিত ছোট পরিসরে জনসেবামূলক কাজ করে থাকলেও এই মেডিকেল ক্যাম্প এখন পর্যন্ত নেয়া বৃহত্তম উদ্যেগ। যাদের সহায়তায় ও অক্লান্ত পরিশ্রমে এই মানবসেবামূলক মহৎ উদ্যেগটি বাস্তবায়য়িত হচ্ছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে সফলতার সাথে প্রোগ্রামটি শেষ করবো।

#ক্যাম্প#ডিটেইলস

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যের চিকিৎসা সেবায় যা যা থাকছে-

১. অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ

✅ডিসিপ্লিনস: মেডিসিন, মা-শিশু, গাইনি ও প্রসূতি, বক্ষব্যাধি এবং ডেন্টাল

২. বেসিক মেডিকেল চেকআপ

✅টেস্টস-সবার জন্য (বিনামূল্যে): Hemoglobin (HB), Blood Grouping, CRP, ASO Titer, RA Test, Widal Test, HBsAg (ICT)

✅টেস্টস-ডাক্তারের পরামর্শ সাপেক্ষে (বিনামূল্যে): ECG, VDRL, RBS, Pregnancy Test, and Urine RME, S. Bilirubin, S. Cholesterol, and Dengu Ns1

এছাড়াও থাকছে নামমাত্র মূল্যে #ঐচ্ছিক সেবা (ডাক্তারের পরামর্শ সাপেক্ষে): SGPT (40), S. Creatinine (40), Lipid Profile (150), USG of W/A (200), USG of L/A (200)

আপডেটেড থাকতে ফলো করুন

← All events